উপকরণ: কাঁচা কলা ২ টি, তেল ভাজার জন্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া।
যে ভাবে তৈরি করবেন: কলা পাতলা করে কেটে নিতে হবে । তারপর মরিচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে । এরপর একটি প্যান এ তেল গরম করে নিতে হবে ।তারপর গরম তেলে চিপস গুলো মচমচে করে ভেজে নিতে হবে।
চিপস এর মশলা তৈরি: শুকনো মরিচ , গোল মরিচ, লবঙ্গ, এলাচি , দারুচিনি , লবণ ভেজে নিতে হবে।ভাজা হয়়ে গেলে সব গুরো করে নিতে হবে। তারপর চিপস এর উপর ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন কলার চিপস।







