Sunday, April 4, 2021

কাঁচা কলার চিপস





     উপকরণ:  কাঁচা কলা ২ টি, তেল ভাজার জন্য  মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া।

যে ভাবে তৈরি করবেন:  কলা পাতলা করে কেটে নিতে হবে ‌‌। তারপর মরিচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে । এরপর একটি প্যান এ তেল গরম করে নিতে হবে ।তারপর  গরম তেলে চিপস গুলো মচমচে করে ভেজে নিতে হবে।

চিপস এর মশলা তৈরি: শুকনো মরিচ , গোল মরিচ, লবঙ্গ, এলাচি , দারুচিনি ,  লবণ ভেজে নিতে হবে।ভাজা হয়়ে গেলে সব গুরো করে নিতে হবে। তারপর চিপস এর উপর ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন কলার চিপস।

প্যালকা

এই সবজি টি উওরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবার। সুস্বাদু খাবারটি আশা করি সবার কাছে ভালো লাগবে






 উপকরণ: লাপা শাক, বথুুয়া শাক, পুুঁইশাক, কচু শাক এর পাতা, সজনে পাতা, সব গুলো শাক কুচি করে কেটে নিতে হবে ।কাঁচা মরিচ, আদা রসুন বাটা লবণ ।মূল উপাদান খাবার সোডা পরিমাণ মতো। 

যে ভাবে তৈরি করবেন:  প্রথম একটি পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিতে হবে।তারপর ঐ গরম পানিতে মরিচ আদা রসুন বাটা সোডা লবণ পরিমাণমতো দিতে হবে । এরপর কয়েক বার বলক দিয়ে নিতে হবে তারপর সব শাক দিয়ে একটু নেড়ে ঢেকে দিন। এরপর একটু নেড়ে দিতে হবে এই ভাবে কয়েক বার নেড়ে দিতে হবে। সব শাক ভালো করে সিদ্ধ হয়ে গেলে কিছু খন নেড়়ে নিয়ে নামিয়ে নিতে হবে ।তৈরি হয়ে গেলে মজাদার প্যালকা সবজি



Thursday, March 25, 2021

শুকটি ভর্তা

উপকরণ: যে কোন ছোট মাছের শুঁটকি, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ পরিমাণমতো।
যে ভাবে তৈরি করবেন: প্রথম এ একটি তাওয়া গরম করে নিতে হবে। তারপর শুুুঁটকি ও মরিচ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হলে নামিয়ে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ ও মরিচ ভালো করে মেখে নিতে হবে তারপর ।পরিমাণমতো লবণ
শুঁটকি একটু সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার শুঁটকি ভর্তা।
শুঁটকি ভর্তা

কাঁচা কলার চিপস

      উপকরণ:  কাঁচা কলা ২ টি, তেল ভাজার জন্য  মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। যে ভাবে তৈরি করবেন:   কলা পাতলা করে কেটে নিতে হবে ‌‌। তারপর মরিচ হলু...